সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Newton এবং তার মহিয়ষী মাঃ মহাবিজ্ঞানী নিউটন এর নাম জানেনা এমন শিক্ষিত লোক বা বিজ্ঞানের ছাত্র বিরল। ... Newton সম্পর্কে বলা হয়" A varitablle giant among the giants, a man whose intellect and whose contribution to knowledge and learnings are incomperable greater than.those of any scientist of the past."। 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটা ছোট গ্রামে এক গরিব পরিবারে নিউটন জন্মগ্রহণ করেন। Grantham নামে এক স্কুলে নিউটন কে ভর্তি করা হয়। নিউটনের বয়স যখন 15 বৎসর তখন নিউটনের বাবা মারা যান। সে সময় ফসলের জমিতে নিজের কাজ নিজে করতে হতো। অতএব গরিব বিধবা মা ফসলের জমিতে কাজ করার জন্য নিউটন কে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু কৃষিকাজে নিউটনের মোটেও মন বসতোনা। নিউটন তার গ্রামের সহজলভ্য উপাদানসমূহের দ্বারা জলঘড়ি,সূর্যঘড়ি, বায়ু চালিত কলের মিল ইত্যাদির মডেল তৈরি করেন। ফসল তোলার সময় দেখা গেল ফসল উৎপাদন অনেক কমে আছে। নিউটনের মা চিন্তিত হয়ে নিউটনের চাচার সাথে এ ব্যাপারে আলোচনা করেন। নিউটনের চাচা একদিন মাঠে গিয়ে দেখেন যে নিউটন তাদের ফসলের ক্ষেতে কাজ করছে না বরং নিউটন তাদের জমির সীমানায় একটা ঝোপের নিচে বসে বসে অংক করছেন। নিউটনের মা ঘটনা অবগত হয়ে এক অবিশ্বাস্য এবং উত্তম সিদ্ধান্ত নিলেন। নিউটনের মা নিজেই তাদের ফসলের জমির পরিচর্যার সকল দায়িত্ব গ্রহণ করেন এবং নিউটন কে আবার পুরানো স্কুলে ভর্তি করলেন। এই সিদ্ধান্তের ফলে নিউটনের জীবনের মোড় ফিরে গেল এবং জগৎবাসী পেলেন মহাবিজ্ঞানী নিউটন কে। 1661 খ্রিস্টাব্দে নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ছাত্রাবস্থায় তিনি Binomial Theorem প্রতিষ্ঠা করেন ছাত্রাবস্থায় তিনি Fluxions আবিষ্কার করেন যা হচ্ছে বর্তমানে অংক শাস্ত্রের Calculus, মহামারী প্লেগের কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার দরূন নিউটন তার গ্রামের বাড়িতে যান এবং সেখানে তিনি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন এবং মহাকর্ষের উপর ভিত্তি করে তিনি মহাকর্ষের বিখ্যাত বিপরীত বর্গীয় সূত্র আবিষ্কার করেন। 1667 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সরাসরি অংকের প্রফেসরের পদে যোগদান করেন এবং 30 বৎসর ধরে উক্ত পদ অলংকৃত রাখেন। নিউটনের আবিষ্কার গুলো বর্ণনা করার জন্য একটি অনেক বড় বইয়ের প্রয়োজন হবে। চিরায়ত পদার্থবিজ্ঞানের এমন কোন শাখা নাই যেখানে নিউটনের অবদান নাই। 1707 খ্রিস্টাব্দে নিউটন ইংল্যান্ডের Royal Society এর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য 1705 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী নিউটন কে Knight উপাধি দেন। 1727 খ্রিস্টাব্দে 85 বৎসর বয়সে মহাবিজ্ঞানী নিউটন মৃত্যুবরণ করেন। এখানে উল্লেখ্য যে আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও নিউটনের মা নিউটন কে তার বিদ্যালয়ে পুনরায় ভর্তি করেন। নিউটনের মা যদি এ কাজটি না করতেন তবে জগৎবাসী হারাতো এক মহা বিজ্ঞানী কে। অতএব আমার মতে নিউটনের মা একজন সর্বোত্তম মা এবং মহীয়সী নারী। নিউটনের মায়ের সঠিক সিদ্ধান্ত সভ্যতা কে সামনের দিকে অনেক অনেক এগিয়ে নিয়ে বর্তমান পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। অতএব সভ্যতায় নারীর অবদান অনস্বীকার্য।



Newton এবং তার মহিয়ষী মাঃ

মহাবিজ্ঞানী নিউটন এর নাম জানেনা এমন শিক্ষিত লোক বা বিজ্ঞানের ছাত্র বিরল।

... Newton সম্পর্কে বলা হয়" A varitablle giant among the giants, a man whose intellect and whose contribution  to knowledge  and learnings are incomperable greater  than.those of any scientist of the past."। 
    1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটা ছোট গ্রামে এক গরিব পরিবারে নিউটন জন্মগ্রহণ করেন। Grantham নামে এক স্কুলে নিউটন কে ভর্তি করা হয়। নিউটনের বয়স যখন 15 বৎসর তখন নিউটনের বাবা মারা যান।
    সে সময় ফসলের জমিতে নিজের কাজ নিজে করতে হতো। অতএব গরিব বিধবা মা ফসলের জমিতে কাজ করার জন্য নিউটন কে  স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু কৃষিকাজে নিউটনের মোটেও মন বসতোনা। নিউটন তার গ্রামের সহজলভ্য উপাদানসমূহের দ্বারা জলঘড়ি,সূর্যঘড়ি, বায়ু চালিত কলের    
মিল ইত্যাদির মডেল তৈরি করেন।
ফসল তোলার সময় দেখা গেল ফসল উৎপাদন
 অনেক কমে  আছে। নিউটনের মা চিন্তিত হয়ে নিউটনের চাচার সাথে এ ব্যাপারে আলোচনা করেন। নিউটনের চাচা একদিন মাঠে গিয়ে দেখেন যে নিউটন তাদের ফসলের ক্ষেতে কাজ করছে না বরং নিউটন তাদের জমির সীমানায় একটা ঝোপের নিচে বসে বসে অংক করছেন। নিউটনের মা ঘটনা অবগত হয়ে এক অবিশ্বাস্য এবং উত্তম সিদ্ধান্ত নিলেন। নিউটনের মা নিজেই তাদের ফসলের জমির পরিচর্যার সকল দায়িত্ব গ্রহণ করেন এবং নিউটন কে আবার পুরানো স্কুলে ভর্তি করলেন। এই সিদ্ধান্তের ফলে নিউটনের জীবনের মোড় ফিরে গেল এবং জগৎবাসী পেলেন মহাবিজ্ঞানী নিউটন কে।
     1661 খ্রিস্টাব্দে নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ছাত্রাবস্থায় তিনি Binomial Theorem প্রতিষ্ঠা করেন ছাত্রাবস্থায় তিনি Fluxions আবিষ্কার করেন যা হচ্ছে বর্তমানে অংক শাস্ত্রের Calculus,
  মহামারী প্লেগের কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার দরূন নিউটন তার গ্রামের বাড়িতে যান এবং সেখানে তিনি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন এবং মহাকর্ষের উপর ভিত্তি করে তিনি মহাকর্ষের বিখ্যাত বিপরীত বর্গীয় সূত্র আবিষ্কার করেন।
  1667 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সরাসরি অংকের প্রফেসরের পদে যোগদান করেন এবং 30 বৎসর ধরে উক্ত পদ অলংকৃত রাখেন। নিউটনের আবিষ্কার গুলো বর্ণনা করার জন্য একটি অনেক বড় বইয়ের প্রয়োজন হবে। চিরায়ত পদার্থবিজ্ঞানের এমন কোন শাখা নাই যেখানে নিউটনের অবদান নাই।

      1707 খ্রিস্টাব্দে নিউটন ইংল্যান্ডের Royal Society এর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন।    
   বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য 1705 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী নিউটন কে Knight উপাধি দেন।
   1727 খ্রিস্টাব্দে 85 বৎসর বয়সে মহাবিজ্ঞানী নিউটন মৃত্যুবরণ করেন।
এখানে উল্লেখ্য যে আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও নিউটনের মা নিউটন কে তার বিদ্যালয়ে পুনরায় ভর্তি করেন। নিউটনের মা যদি এ কাজটি না করতেন তবে জগৎবাসী হারাতো এক মহা বিজ্ঞানী কে।
       অতএব আমার মতে নিউটনের মা একজন সর্বোত্তম মা এবং মহীয়সী নারী। নিউটনের মায়ের সঠিক সিদ্ধান্ত সভ্যতা কে সামনের দিকে অনেক অনেক এগিয়ে নিয়ে বর্তমান পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। অতএব সভ্যতায় নারীর অবদান অনস্বীকার্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষার কমন উপযোগী.............. 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান। 2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে। 3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স। 6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA 7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি। 8. ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার । 9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি । 10. কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন। 11. আধুনিক কম্পিউটারের জনক কে ? চার্লস ব্যাবেজ । 12. HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার। 13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক । 14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি। 15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল...

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি। আমাদের চিটাগং ভার্সিটি থেকে বিসিএস হইছে ৩৮+ জন।  ধরলাম ৫০ করে ৫ বছরে হইবে ২৫০ বা ৩ শ ক্যাডার।  আর আমাদের ভার্সিটিতে ছাত্র-ছাত্রী আছে ২৬ হাজার। এখন প্রশ্ন এই ২৫+ হাজার বেকারের কি হবে।  এমন চিত্র প্রতিটি ভার্সিটিতে। লঞ্চ ডুবে ৩০ জনের মৃত্যু যেমন একজনের জীবিত উদ্ধার নাটকে সমাপ্ত হয়েছে।  ৩০ টা পরিবার যে পঙ্গু হয়ে গেছে, তার খবর রাখে কে। তেমনি এই বিসিএস নামক অভি-নন্দনের বন্যায় লক্ষ লক্ষ বেকারের জীবন অনিশ্চিত হয়ে গেছে।  একটা জাতি এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হতাশায় আর কর্মসংস্থানের অভাবে৷ আরে ভাই বিসিএস তো সরকারি দফতরের খালি পোস্ট পূরণ করে।  তাতে এতো উন্মাদনা দেখানোর কি আছে।  নতুন করে যদি ২/৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতো তাহলে দেশ এগাতো। জায়গায় জায়গায় ভার্সিটি করে একটি বেকার প্রজন্ম তৈরী করা হচ্ছে।  যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে একটি অনিশ্চিত জীবনের দিকে৷  কি নির্মম হতাশা গ্রাস করে তা বলা দুস্কর। আমার বন্ধুরা যারা নবম /দশম শ্রেণী তে ঝড়ে গেছে । তারা আজ সাকসেস কিছু না কিছু একটা করে৷  আমি এখনো বেকারত্ব...

#সাধারণ_বিজ্ঞান 1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড

#সাধারণ_বিজ্ঞান 1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড 2. লেবুর রসে কোন এসিড থাকে ? ➟সাইট্রিক এসিড 3. আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড 4. তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 5. আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড 6. আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 7. কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড 8. দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড 9. পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট 10. পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট 11. পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট 12. কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে । 13. রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে । 14. ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন 15. টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন 16. সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট 17. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট 18. পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন 19. সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড 20. একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক...