সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

আমাদের চিটাগং ভার্সিটি থেকে বিসিএস হইছে ৩৮+ জন। 
ধরলাম ৫০ করে ৫ বছরে হইবে ২৫০ বা ৩ শ ক্যাডার। 
আর আমাদের ভার্সিটিতে ছাত্র-ছাত্রী আছে ২৬ হাজার।

এখন প্রশ্ন এই ২৫+ হাজার বেকারের কি হবে। 
এমন চিত্র প্রতিটি ভার্সিটিতে।

লঞ্চ ডুবে ৩০ জনের মৃত্যু যেমন একজনের জীবিত উদ্ধার নাটকে সমাপ্ত হয়েছে। 
৩০ টা পরিবার যে পঙ্গু হয়ে গেছে, তার খবর রাখে কে।

তেমনি এই বিসিএস নামক অভি-নন্দনের বন্যায় লক্ষ লক্ষ বেকারের জীবন অনিশ্চিত হয়ে গেছে। 
একটা জাতি এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হতাশায় আর কর্মসংস্থানের অভাবে৷

আরে ভাই বিসিএস তো সরকারি দফতরের খালি পোস্ট পূরণ করে। 
তাতে এতো উন্মাদনা দেখানোর কি আছে। 
নতুন করে যদি ২/৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতো তাহলে দেশ এগাতো।

জায়গায় জায়গায় ভার্সিটি করে একটি বেকার প্রজন্ম তৈরী করা হচ্ছে। 
যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে একটি অনিশ্চিত জীবনের দিকে৷ 
কি নির্মম হতাশা গ্রাস করে তা বলা দুস্কর।

আমার বন্ধুরা যারা নবম /দশম শ্রেণী তে ঝড়ে গেছে । তারা আজ সাকসেস কিছু না কিছু একটা করে৷ 
আমি এখনো বেকারত্ব অভিশাপে পাথর। 
পরিবারে নেই মূল্যায়ন। 
কি লাভ এসব তথাকথিত ভার্সিটির পিছনে দৌড়ে।

আমার ইন্টারমিডিয়েট বন্ধু কাল আসলো। 
সে এইচএসসি দিয়েই লেগে যায় ছোট খাটো কাজে। যা আজ বিশাল হয়ে দাড়ায়। আজ তার ইনকাম বিসিএস ক্যাডার এর চাইতে কম নয়। সাথে এক বাচ্চার জনক হয়ে গেছে। 
মোটামুটি দ্রুত বিয়ে করায় ধর্ম পালনে এগিয়ে।

কিন্তু আমি তার সমবয়সী ছাত্র হয়ে অনিশ্চিত জীবনের দিকে। এটা আমার লোভের ফল৷ বড় বড় ক্যাডার মানেই যে জীবন নয় তা হারে হারে টের পাচ্ছি।

সমাজের সুশিল আর আধুনিক মনস্কাদের দেখানো পথে হেটে আজ এই দশা। তাদের কাছে ২৬ লক্ষ বেকারের আর্তনাদের চাইতে ২/৩ হাজার ক্যাডারের জীবন হলো মোটিভেশনাল। 
আর এই স্রোতেই অজান্তে আমরা অভিনন্দনের বন্যা বসিয়ে দিচ্ছি। 
আর অন্যদিকে লক্ষ লক্ষ বেকার তৈরী করে যে বিবাহ থেকে দূরে রেখে অবাধ যৌনতা আর সমকামী গ্রাউন্ড তৈরী করা হচ্ছে তা কি কেউ জানে। 
সবাই তো জানে গুটিকয়েক ক্যাডারের জীবনগাথা। 
আর ১০ লক্ষ ভারতীয় এদেশে জব করুক তাতে কি। আমার আশে পাশে কয়জন ক্যাডার হইছে তা নিয়ে উদ্বিগ্ন এ জাতি৷ 
এভাবেই লঞ্চে ডুবা মানুষ গুলা হারিয়ে যায় নানা নাটকের সিরিয়ালে। 
এ যেন লক্ষ লক্ষ বেকারের উপরে অঙ্কুরিত হলো গুটিকয়েক ক্যাডার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষার কমন উপযোগী.............. 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান। 2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে। 3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স। 6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA 7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি। 8. ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার । 9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি । 10. কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন। 11. আধুনিক কম্পিউটারের জনক কে ? চার্লস ব্যাবেজ । 12. HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার। 13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক । 14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি। 15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল...

#সাধারণ_বিজ্ঞান 1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড

#সাধারণ_বিজ্ঞান 1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড 2. লেবুর রসে কোন এসিড থাকে ? ➟সাইট্রিক এসিড 3. আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড 4. তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 5. আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড 6. আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 7. কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড 8. দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড 9. পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট 10. পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট 11. পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট 12. কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে । 13. রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে । 14. ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন 15. টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন 16. সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট 17. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট 18. পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন 19. সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড 20. একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক...