বাংলাদেশ বিষয়াবলী- ০১
০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি?
উত্তরঃ ৮০টি;
০২। ১৪৪ ধারা কি?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা।
০৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর।
০৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তরঃ নরসিংদী;
০৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ;
০৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃ The people’s Republic of Bangladesh.
০৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পূর্ব দিকে।
০৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।
০৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)।
১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)।
১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি;
১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং;
২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)।
২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং।
২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট।
২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)।
২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত।
২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)।
২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা।
২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর।
৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)।
৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?
উত্তরঃ সিলেট।
৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী।
৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর।
৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার।
৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।
৩৬। ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।
৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তরঃ নিশাত মজুমদার, ১ মে, ২০১২।
৩৮। SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।
৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তরঃ ময়নসিংহ।
৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ রামু, কক্সবাজার।
৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?
উত্তরঃ সুপার রাইস।
৪৩। নদী ছাড়া যমুনা কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।
৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদপুর।
৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭ (৭৯৮তম)।
৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা।
৪৮। ‘Black Gold’ কি?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)।
৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া।
৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর।
বি.দ্রঃ কোন উত্তর ভুল মনে হলে কমেন্ট করুন, পরবর্তীতে আমি তা আপডেট করে দিব। তাছাড়া বাকি পর্বগুলো পেতে আগ্রহীরা সাথেই থাকুন।
মন্তব্যসমূহ