তুমিই পারবে। তুমি পড়তে বসবে। কেন বসবে জানো? তুমি পড়তে বসবে তোমার দিকে তাকিয়ে থাকা স্বপ্নগুলোকে পূরণ করতে।
তুমিই পারবে। তুমি পড়তে বসবে। কেন বসবে জানো? তুমি পড়তে বসবে তোমার দিকে তাকিয়ে থাকা স্বপ্নগুলোকে পূরণ করতে। কারন, তুমি হয়ত কখনো ভেবেই দেখ নি কেন তোমার বাবা-মা, বা কোনো আত্মীয়, বা অন্য কোন মানুষ তোমার পড়াশুনার জন্য টাকা ফেলছে। কেন ব্যয় করছে তাদের কষ্টের উপার্জন? কেন তোমার বাবা-মা এত খোঁজ নিচ্ছে তোমার? কেনো আত্মীয়-স্বজন কিংবা আশে পাশের মানুষ তোমাকে দেখলেই তোমার পড়াশুনার অবস্থা জানতে চাচ্ছে? ★একটু স্বার্থপরের মত কিছুটা হয়ে চিন্তা করো, ঋণ হিসেবে ধরো শিক্ষা জীবনে আজ পর্যন্ত যত জনের কাছ থেকে যা যা পেয়েছ। হতে পারে বাবার টাকায় কেনা পাঁচ টাকার কলম টা হতে, আত্মীয় স্বজনের বাড়ি থেকে ফেরার সময়ে ওনাদের দেয়া ঐ ২০০/ ৪০০টাকা। এই ঋণের মধ্যে অন্তর্ভুক্ত করো আশে পাশে চাচা, জ্যাঠা, ভাই, বোনদের থেকে পাওয়া আদর, যত্ন, সাপোর্ট, ভালোবাসা। এসব ঋণ নিয়েই তুমি বড় হয়েছো, এগুলো ছাড়া তুমি এতটুক ও আসতে পারতে না, বিশ্বাস করো আর নাই করো। এসব ঋণ দেয়া মানুষগুলো কিন্তু তোমাকে একটু মনের আশা থেকেই ঋণটা দিয়েছে যে, তুমি বড় কিছু করলে, তুমি তাদের পরিচয় দিবে, তাদের ভালো জানবে, তারা গর্ব করে তোমার কথা সবাইকে ...