সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তুমিই পারবে। তুমি পড়তে বসবে। কেন বসবে জানো? তুমি পড়তে বসবে তোমার দিকে তাকিয়ে থাকা স্বপ্নগুলোকে পূরণ করতে।

তুমিই পারবে। তুমি পড়তে বসবে। কেন বসবে জানো? তুমি পড়তে বসবে তোমার দিকে তাকিয়ে থাকা স্বপ্নগুলোকে পূরণ করতে। কারন, তুমি হয়ত কখনো ভেবেই দেখ নি কেন তোমার বাবা-মা, বা কোনো আত্মীয়, বা অন্য কোন মানুষ তোমার পড়াশুনার জন্য টাকা ফেলছে। কেন ব্যয় করছে তাদের কষ্টের উপার্জন? কেন তোমার বাবা-মা এত খোঁজ নিচ্ছে তোমার? কেনো আত্মীয়-স্বজন কিংবা আশে পাশের মানুষ তোমাকে দেখলেই তোমার পড়াশুনার অবস্থা জানতে চাচ্ছে?

★একটু স্বার্থপরের মত কিছুটা হয়ে চিন্তা করো, ঋণ হিসেবে ধরো শিক্ষা জীবনে আজ পর্যন্ত যত জনের কাছ থেকে যা যা পেয়েছ। হতে পারে বাবার টাকায় কেনা পাঁচ টাকার কলম টা হতে, আত্মীয় স্বজনের বাড়ি থেকে ফেরার সময়ে ওনাদের দেয়া ঐ ২০০/ ৪০০টাকা। এই ঋণের মধ্যে অন্তর্ভুক্ত করো আশে পাশে চাচা, জ্যাঠা, ভাই, বোনদের থেকে পাওয়া আদর, যত্ন, সাপোর্ট, ভালোবাসা।

এসব ঋণ নিয়েই তুমি বড় হয়েছো, এগুলো ছাড়া তুমি এতটুক ও আসতে পারতে না, বিশ্বাস করো আর নাই করো। এসব ঋণ দেয়া মানুষগুলো কিন্তু তোমাকে একটু মনের আশা থেকেই ঋণটা দিয়েছে যে, তুমি বড় কিছু করলে, তুমি তাদের পরিচয় দিবে, তাদের ভালো জানবে, তারা গর্ব করে তোমার কথা সবাইকে বলতে পারবে। দেখো, এত বড়বড় ঋণ কিভাবে তুমি অস্বীকার করতে পার?

কিভাবে তুমি ভেঙে ফেলতে পারো এত এত চোখের স্বপ্ন? যে চোখ গুলো তাকিয়ে আছে তোমার একটু ভালো কোনো খবর শুনার জন্য।

সম্ভব এই স্বপ্নগুলোকে পূর্ণ করা, এই বৃষ্টির পানির আশায় থাকা চাতক পাখির মত মানুষ গুলোর চোখে খুশির ঝিলিক তোলা। সেটা শুধু তোমার দু-এক ঘন্টা বেশি পড়াশুনায়, ভালো একটা প্লাটফর্মে এনে নিজের যোগ্যতা দেখিয়ে দেয়ার:
"যে হ্যাঁ, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে ভুল কিছু করেননি।"
মায়ের চোখে পানি মুছে দিয়ে, "হ্যাঁ মা, তোমার কষ্ট বিফলে যায় নি, তোমার এই অপদার্থ ও কিছু করেছে দেখো।"
মায়ের সে উজ্জ্বল মুখ তোমার চিরদিন মনে থাকবে, হুমম আমি পেরেছি কিছু স্বপ্নকে তাদের পূর্ণতা দিতে।

★পড়াশুনা করে কী হবে? পড়াশুনা ছাড়া কি কিছু করা যায় না নাকি?

~পড়াশুনা জানা, আর পড়াশুনা না জানা মানুষের প্রতি সমাজের ব্যবহার কেমন সেটা দেখলেই তুমি কিছুটা টের পেয়ে যাবা। পড়াশুনা ছাড়া কোন যোগ্যতায় তুমি এত বড় বড় পদে, ডিসি, ওসি, ব্যাংকের সি.ই.ও পদে চাকরির কথা ভাববে?

★ওসব চাকরি ছাড়া কী কিছু নেই নাকি? 
~আছে অবশ্যই। কিন্তু বর্তমানে প্রাইমারি স্কুলের টিচারের জন্য চাকরী পরীক্ষায় আবেদনের জন্যে ও বি.এ পাস লাগবে। তো এর চেয়েও নিচে যাওয়ার স্বপ্ন নিয়ে তো তুমি এতদূর আসো নি। চোখ বন্ধ করে ভাবো তো, মনে মনে তুমিও কি বড় পদে চাকরির স্বপ্ন দেখ না? অবশ্যই দেখো। তুমিও চাও তোমার নাম ছড়াক আত্মীয়-স্বজনের গর্ব করার মত কিছুর তালিকায়।

সবই তো হবে, শুধু একটু পড়ার টেবিলে বেশি সময় দিলে। একটু কৌশলী পড়াশুনা করলে, একটু নিয়ম মানলে। তুমিও পারবে ঠিকই এত এত স্বাপ্নিক চোখের তৃষ্ণা মেটাতে। সাফল্য আসবেই, শুধু দরকার মুখ বুজে একটু পরিশ্রম।

♥ইনশাআল্লাহ ভালো কিছু হবে♥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষার কমন উপযোগী.............. 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান। 2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে। 3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স। 6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA 7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি। 8. ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার । 9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি । 10. কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন। 11. আধুনিক কম্পিউটারের জনক কে ? চার্লস ব্যাবেজ । 12. HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার। 13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক । 14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি। 15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল...

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি। আমাদের চিটাগং ভার্সিটি থেকে বিসিএস হইছে ৩৮+ জন।  ধরলাম ৫০ করে ৫ বছরে হইবে ২৫০ বা ৩ শ ক্যাডার।  আর আমাদের ভার্সিটিতে ছাত্র-ছাত্রী আছে ২৬ হাজার। এখন প্রশ্ন এই ২৫+ হাজার বেকারের কি হবে।  এমন চিত্র প্রতিটি ভার্সিটিতে। লঞ্চ ডুবে ৩০ জনের মৃত্যু যেমন একজনের জীবিত উদ্ধার নাটকে সমাপ্ত হয়েছে।  ৩০ টা পরিবার যে পঙ্গু হয়ে গেছে, তার খবর রাখে কে। তেমনি এই বিসিএস নামক অভি-নন্দনের বন্যায় লক্ষ লক্ষ বেকারের জীবন অনিশ্চিত হয়ে গেছে।  একটা জাতি এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হতাশায় আর কর্মসংস্থানের অভাবে৷ আরে ভাই বিসিএস তো সরকারি দফতরের খালি পোস্ট পূরণ করে।  তাতে এতো উন্মাদনা দেখানোর কি আছে।  নতুন করে যদি ২/৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতো তাহলে দেশ এগাতো। জায়গায় জায়গায় ভার্সিটি করে একটি বেকার প্রজন্ম তৈরী করা হচ্ছে।  যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে একটি অনিশ্চিত জীবনের দিকে৷  কি নির্মম হতাশা গ্রাস করে তা বলা দুস্কর। আমার বন্ধুরা যারা নবম /দশম শ্রেণী তে ঝড়ে গেছে । তারা আজ সাকসেস কিছু না কিছু একটা করে৷  আমি এখনো বেকারত্ব...

#সাধারণ_বিজ্ঞান 1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড

#সাধারণ_বিজ্ঞান 1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড 2. লেবুর রসে কোন এসিড থাকে ? ➟সাইট্রিক এসিড 3. আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড 4. তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 5. আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড 6. আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 7. কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড 8. দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড 9. পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট 10. পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট 11. পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট 12. কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে । 13. রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে । 14. ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন 15. টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন 16. সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট 17. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট 18. পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন 19. সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড 20. একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক...