সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

English

#ইংরেজি_শব্দের_বানান_রীতি_ও_কৌশল👉👇

বানান মনে রাখার সহজ উপায় হলো যখন শব্দটি পড়বেন তখন বানানটিও মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সবচেয়ে ভালো হয় কয়েকবার syllable ভাগ করে পরা ও লেখা । কিছু কৌশল আছে যেগুলো সহজেই আয়ত্ত করা যাবে।নিচে সেই রকম কিছু কম কৌশল দেওয়া হল

✍Rule-1: ‘l’ দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে একটিমাত্র vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ‘ll’ ব্যবহার করতে হয়। যেমন: Well, tell, fill till.

✍Rule-2: ‘l’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে দুইটি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে একটি ‘l’ ব্যবহার করতে হয়। যেমন: Feel, weal, meal, goal.

✍Rule-3: Consonat যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ‘ll’ দ্বারা সমাপ্ত হয়ে এক syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের ‘l’ বাদ যাবে।

যেমনঃ Well+come=welcome; well+fare=welfare; full+fil=fulfil.
কিন্তু vowel যুক্ত Suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমন: ill+ness=illness.

✍Rule-4: ‘ll’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দ যদি suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে।

যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doubtful etc.

✍Rule-5: কোনো শব্দের শেষে যদি একটি consonant থাকে এবং consonant টির পূর্বে যদি একটি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double)হবে। যেমন: concel+ed=cancelled, travel+er=traveller.

ব্যতিক্রমঃ Benefited, credited, differed, galloped, paralleled, visitor.

✍Rule-6: যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমন: Accompany=Accompaniment, Busy=Business.

✍Rule-7: দুই বা তিন syllable যুক্ত word এর শেষে যুদি একটি consonant এবং তার আগে যদি একটি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ ‍stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো suffix যোগ করতে হলে শেষ Consonant টি double (দ্বিত্ব) করতে হয়।

যেমনঃ begin+er=beginner, swim+ing=swimming.

কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে ‍Consonant টি double হয় না।

যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing=orbiting.

✍Rule-8: কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না।

যেমনঃ Buy=Buyer, Boy=Boyish, Journey=Journeyed ইত্যাদি।

ব্যতিক্রমঃ Say=said, Day=Daily ইত্যাদি।

✍Rule-9: শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে e হয়।

যেমনঃ Beauty=Beauteous, Pity=Piteous ইত্যাদি।

Rule-10: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর প্রথমে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’ সাধারণত বাদ দিতে হয়।

যেমনঃ Come=Coming, Write=Writing. কিন্তু word এর শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’ এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Courage= Courageous, Charge=Chargeable.

ব্যতিক্রমঃ Practice=Practicable.

✍Rule-11: কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word এর শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।

✍Rule-12: যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থানে ‘y’ হয়।

যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি।

✍Rule-13: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে ‘e’ বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simple, Awe=Awful.

ব্যতিক্রমঃ Achieve=Achievement. আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ Abridge=Abridgment/Abridged

✍Rule-14: কোনো word এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ একত্রে থেকে যদি দীর্ঘ-ঈ (বা Double) এর মত উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে ‘i’ ব্যবহৃত হয় এবং পরে ‘e’ ব্যবহৃত হয়।

যেমনঃ Achieve, belief, brief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, Ceiling,

✍Rule-15: কোনো word-এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে ‘e’ এবং পরে ‘i’ ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height.

✍Rule-16: কিন্তু word এর পদান্তর (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে ‘u’ বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.

✍Rule-17: ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না।

যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, Welcome, Something

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ বিষয়াবলী- ০১ ০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি? উত্তরঃ ৮০টি;

বাংলাদেশ বিষয়াবলী- ০১      ০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি? উত্তরঃ ৮০টি; ০২। ১৪৪ ধারা কি? উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা। ০৩। তিতুমীর কে ছিলেন? উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর। ০৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তরঃ নরসিংদী; ০৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ? উত্তরঃ ময়মনসিংহ; ০৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন? উত্তরঃ The people’s Republic of Bangladesh. ০৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ৯০ ডিগ্রি পূর্ব দিকে। ০৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত? উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর। ০৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? উত্তরঃ দিনাজপুর। ১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। ১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত? উত্তরঃ ৭১১ কি.মি. ১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি? উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)। ১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত? উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট। ১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অব...

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষার কমন উপযোগী.............. 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান। 2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে। 3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স। 6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA 7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি। 8. ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার । 9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি । 10. কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন। 11. আধুনিক কম্পিউটারের জনক কে ? চার্লস ব্যাবেজ । 12. HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার। 13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক । 14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি। 15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল...

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি। আমাদের চিটাগং ভার্সিটি থেকে বিসিএস হইছে ৩৮+ জন।  ধরলাম ৫০ করে ৫ বছরে হইবে ২৫০ বা ৩ শ ক্যাডার।  আর আমাদের ভার্সিটিতে ছাত্র-ছাত্রী আছে ২৬ হাজার। এখন প্রশ্ন এই ২৫+ হাজার বেকারের কি হবে।  এমন চিত্র প্রতিটি ভার্সিটিতে। লঞ্চ ডুবে ৩০ জনের মৃত্যু যেমন একজনের জীবিত উদ্ধার নাটকে সমাপ্ত হয়েছে।  ৩০ টা পরিবার যে পঙ্গু হয়ে গেছে, তার খবর রাখে কে। তেমনি এই বিসিএস নামক অভি-নন্দনের বন্যায় লক্ষ লক্ষ বেকারের জীবন অনিশ্চিত হয়ে গেছে।  একটা জাতি এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হতাশায় আর কর্মসংস্থানের অভাবে৷ আরে ভাই বিসিএস তো সরকারি দফতরের খালি পোস্ট পূরণ করে।  তাতে এতো উন্মাদনা দেখানোর কি আছে।  নতুন করে যদি ২/৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতো তাহলে দেশ এগাতো। জায়গায় জায়গায় ভার্সিটি করে একটি বেকার প্রজন্ম তৈরী করা হচ্ছে।  যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে একটি অনিশ্চিত জীবনের দিকে৷  কি নির্মম হতাশা গ্রাস করে তা বলা দুস্কর। আমার বন্ধুরা যারা নবম /দশম শ্রেণী তে ঝড়ে গেছে । তারা আজ সাকসেস কিছু না কিছু একটা করে৷  আমি এখনো বেকারত্ব...