সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

%%%%%%%%%বাক্য সংকোচন নিয়ে কিছুক্ষণ খেলা%%%%%%%%

😜বাক্য সংকোচন নিয়ে কিছুক্ষণ খেলা😜

👉অকালে পক্ব হয়েছে যা==অকালপক্ব
😫অক্ষির সমক্ষে বর্তমান==প্রত্যক্ষ
😋অহংকার নেই যার===নিরহংকার
😪অনেকের মধ্যে একজন==অন্যতম
😥আদি থেকে অন্ত পর্যন্ত===আদ্যন্ত
🙄আকাশে বেড়ায় যে===খেচর
🤔আপনাকে কেন্দ্র করে যার চিন্তা===আত্মকেন্দ্রিক
☺আপনাকে যে পন্ডিত মনে করে==পন্ডিতম্মন্য
😮ইন্দ্রিয়কে জয় করেছে যে==জিতেন্দ্রিয়
😍ঈষৎনআমিষ গন্ধ যার==আঁষটে
😌উপকারীর অপকার করে যে===কৃতঘ্ন
🤬 এক থেকে শুরু করে ক্রমাগত ==একাদিক্রমে
😇কর্ম সম্পাদনে পরিশ্রমী ==কর্মঠ
😇চক্ষুর সম্মুখে সংঘটিত ===চাক্ষুষ
😂জীবিত থেকে ও যে মৃত===জীবন্মৃত
সাহেদুর রহমান সাহেদ
😲দিনে যে একবার আহার করে==একাহারী
😃নষ্ট হওয়াই স্বভাব যার==নশ্বর
😅পা থেকে মাথা পর্যন্ত==আপাদমস্তক
🌷ফল পাকলে যে গাছ মারা যায়==ওষধি
😄বিশ্বজনের হিতকর===বিশ্বজনীন
🤣মৃতের মত অবস্থা যার==মুমূর্ষু
😊যা দমন করা যায়না===অদম্য
😶যা দমন করা কষ্টকর===দুর্দমনীয়
🥺যা নিবারন করা কষ্টকর ==দুর্নিবার
🙂যা পূর্বে ছিলো এখন নেই==ভূতপূর্ব
🥰যার উপস্থিত বুদ্ধি আছে===প্রত্যুতপন্নমতি
🥰যার সর্বস্ব হারিয়ে গেছে==সর্বহারা
🥰যার আকার কুৎসিত ===কদাকার
😔যা বারবার দুলছে==দোদ্যুল্যমান
😓পূর্বে দেখা যায়নি এমন==অদৃষ্টপূর্ব
😯যা কষ্টে জয় করা যায়==দুর্জয়
😯যা বলা হয়নি==অনুক্ত
😣যা মর্ম স্পর্শ করে==মর্মস্পর্শী
😵যা বলার যোগ্য নয়===অকথ্য
😠যার প্রকৃতবর্ণ ধরা যায়না===বর্ণচোরা
😠যা চিন্তা করা যায়না===অচিন্তনীয়
😡যা আঘাত পায়নি===অনাহত
😬যার অন্য উপায় নাই==অনন্যোপায়
😬যা ক্রমশ বর্ধিত হচ্ছে===বর্ধিষ্ণু
সাহেদুর রহমান সাহেদ
😳যে শুনে মনে রাখতে পারে==শ্রুতিধর
😱যে নারীর সন্তান বাঁচেনা==মৃতবৎসা
😱যে পুরুষ বিয়ে করেছে==কৃতদার
😰যে মেয়ের বিয়ে হয়নি===অনূঢ়া
🙈যিনি বক্তৃতা দানে পটু==বাগ্মী
🙈যে নারী বীর সন্তান প্রসব করে==বীরপ্রসূ
🤭যে নারীর কোন সন্তান হয়না==বন্ধ্যা
🥴যে পুরুষের চেহরা দেখতে সুন্দর==সুদর্শন
🤫লাভ করার ইচ্ছা==লিপ্সা
😬শুভ ক্ষণে জন্ম যার==ক্ষণজন্মা
🤠হনন করার ইচ্ছা==জিঘাংসা
🤠সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা ==প্রত্যুদ্গমন
😆সকলের জন্য প্রযোজ্য ==সর্বজনীন
😋যে ক্রমাগত রোদন করেছে==রোরুদ্যমান
😍যা জলে চরে==জলচর
😍 যা স্থলে চরে===স্থলচর
😍যা জলে ও স্থলে চরে===উভচর

♦ধন্যবাদ,,,,,,শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য,,,নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ সব এখানে বন্ধি করে রাখছি। এখন আর একবার চোখ বুলিয়ে নিন।।।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ বিষয়াবলী- ০১ ০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি? উত্তরঃ ৮০টি;

বাংলাদেশ বিষয়াবলী- ০১      ০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি? উত্তরঃ ৮০টি; ০২। ১৪৪ ধারা কি? উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা। ০৩। তিতুমীর কে ছিলেন? উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর। ০৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তরঃ নরসিংদী; ০৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ? উত্তরঃ ময়মনসিংহ; ০৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন? উত্তরঃ The people’s Republic of Bangladesh. ০৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ৯০ ডিগ্রি পূর্ব দিকে। ০৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত? উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর। ০৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? উত্তরঃ দিনাজপুর। ১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। ১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত? উত্তরঃ ৭১১ কি.মি. ১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি? উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)। ১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত? উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট। ১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অব...

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষার কমন উপযোগী.............. 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান। 2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে। 3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স। 6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA 7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি। 8. ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার । 9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি । 10. কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন। 11. আধুনিক কম্পিউটারের জনক কে ? চার্লস ব্যাবেজ । 12. HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার। 13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক । 14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি। 15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল...

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি। আমাদের চিটাগং ভার্সিটি থেকে বিসিএস হইছে ৩৮+ জন।  ধরলাম ৫০ করে ৫ বছরে হইবে ২৫০ বা ৩ শ ক্যাডার।  আর আমাদের ভার্সিটিতে ছাত্র-ছাত্রী আছে ২৬ হাজার। এখন প্রশ্ন এই ২৫+ হাজার বেকারের কি হবে।  এমন চিত্র প্রতিটি ভার্সিটিতে। লঞ্চ ডুবে ৩০ জনের মৃত্যু যেমন একজনের জীবিত উদ্ধার নাটকে সমাপ্ত হয়েছে।  ৩০ টা পরিবার যে পঙ্গু হয়ে গেছে, তার খবর রাখে কে। তেমনি এই বিসিএস নামক অভি-নন্দনের বন্যায় লক্ষ লক্ষ বেকারের জীবন অনিশ্চিত হয়ে গেছে।  একটা জাতি এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হতাশায় আর কর্মসংস্থানের অভাবে৷ আরে ভাই বিসিএস তো সরকারি দফতরের খালি পোস্ট পূরণ করে।  তাতে এতো উন্মাদনা দেখানোর কি আছে।  নতুন করে যদি ২/৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতো তাহলে দেশ এগাতো। জায়গায় জায়গায় ভার্সিটি করে একটি বেকার প্রজন্ম তৈরী করা হচ্ছে।  যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে একটি অনিশ্চিত জীবনের দিকে৷  কি নির্মম হতাশা গ্রাস করে তা বলা দুস্কর। আমার বন্ধুরা যারা নবম /দশম শ্রেণী তে ঝড়ে গেছে । তারা আজ সাকসেস কিছু না কিছু একটা করে৷  আমি এখনো বেকারত্ব...