সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

///////Agreement,Convention,Treaty এই তিনটির পার্থক্য////////

 Agreement,Convention,Treaty এই তিনটি শব্দের মধ্যকার পার্থক্য জানতে চাই।
(একটু ডিটেইলে বললে ভালো হত)
========================================

Convention
=========
কনভেনশন বলতে বুঝায় এমন একটি আন্তর্জাতিক চুক্তি বা নীতিমালাকে যেখানে বিশ্বের বেশিরভাগ দেশের সরকারপ্রধানরা স্বাক্ষর করে থাকে।যার মধ্যে থাকে পৃথিবীর সকল মানুষের স্বার্থ(Universal Interest )এবং যার নীতিমালা পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য।
আবার বলা যেতে পারে কনভেনশন হল এক ধরনের আন্তর্জাতিক চুক্তি আইন। অর্থাৎ চুক্তির সমার্থক পরিভাষা। সাধারণত বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে কনভেনশন শব্দটি ব্যবহৃত হয়। আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিশদ আলোচনা সমঝোতা বা দরকষাকষির পর একটি কনভেনশন আন্তর্জাতিক চুক্তির দলিল চূড়ান্ত হয়। উক্ত দলিলের খসড়া চূড়ান্ত হওয়ার পর দেশগুলো ভোটগ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করে স্বাক্ষরের মাধ্যমে।অবশ্য চুক্তির সদস্য হওয়ার জন্য পরবর্তীতে নির্দিষ্ট সংখ্যক দেশকে আনুষ্ঠানিক উপায়ে অনুসমর্থন, অনুমোদন দান করতে হয় বা তার সাথে সংযুক্ত হতে হয়। কনভেনশন আইনগত ভাবে বাধ্যতামূলক।এতে বিবাদ মীমাংসা সহ বিধানসমূহ প্রতি পালনের পদ্ধতিও স্থির করা থাকে।কোন কোন ক্ষেত্রে চুক্তির কোন কোন বিশেষ বিধান সম্পর্কেও রিজার্ভেশন বা সংরক্ষণ জানানোর সুযোগ থাকে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটি যে বিধান মেনে চলতে চায়না সেই বিধান মেনে চলার বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকতে পারবে। যেমন বাংলাদেশে CEDAW(Convention on the the Elimination of all forms Discrimination Against Women) এর চারটি ধারা প্রথমে অনুমোদন করেনি, সংরক্ষণ(Reservation) সহ অনুমোদন করেছে অবশ্য পরবর্তীতে দুটো ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করেছে।তবে সাম্প্রতিক কালে পরিবেশগত চুক্তিগুলোতে প্রায়ই কোনরূপ রিজার্ভেশনের সুযোগ রাখা হয়না। অনেক সময় কনভেনশনে অন্তর্ভুক্ত বিষয়টির মৌলিক নীতিমালাগুলো স্থির করা হয় এবং কনভেনশনের অধীনে প্রটোকল প্রণয়ন করে সেগুলো কার্যকর বাস্তবায়নের পদ্ধতি ঠিক করা হয়।এখানে উল্লেখ্য থাকে যে শুধুমাত্র কনভেনশনের সদস্যরাই প্রটোকল এর সদস্য হতে পারে। যেমন বাংলাদেশে ১৯৯২ সালে (UNFCCC— United Nations Framework Convention on Climate Change) স্বাক্ষর করে এ কারণে বাংলাদেশ কিয়োটো প্রটোকল এর সদস্য হতে পেরেছ। কনভেনশন প্রটোকলের কোন সংশোধনী হলে সেটিও পৃথকভাবে কনভেনশন প্রটোকল এর মতই স্বাক্ষরিত এবং অনুমোদিত হতে হয়।

Treaties
=======
Treaties/চুক্তি বলতে এমন সব চুক্তিকে বোঝায় যার আওতায় দুই বা ততোধিক রাষ্ট্র নিজেদের মধ্যে মধ্যে এক ধরনের আইনগত সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী যেখানে প্রতিটি রাষ্ট্রই কিছু বাধ্যবাধকতার(Bindings) অধীন হয়।Convention on law of treaties-1969 অনুযায়ী
প্রায় সবক্ষেত্রে চুক্তিসমূহ লিখিত রূপে সম্পাদিত হয়।এক্ষেত্রে চুক্তির সংজ্ঞায়  উহাকে সবসময় লিখিত দলিল হিসেবেই অভিহিত করেছে।চুক্তি রাষ্ট্রপ্রধান,সরকারপ্রধান,মন্ত্রীদের মধ্যে অথবা দুটো সংগঠনের মধ্যে সম্পাদিত হতে পারে। চুক্তিকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের পরিভাষা যেমন কনভেনশন,প্রটোকল,এগ্রিমেন্ট,ডিক্লারেশন ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়। চুক্তির সাধারণত দুই প্রকার ।
১) দ্বিপাক্ষিক চুক্তি
২) বহুপাক্ষিক চুক্তি
বহুপাক্ষিক চুক্তি আবার দুই ভাগে বিভক্ত
১) সর্বজনীন চুক্তি
২) আঞ্চলিক চুক্তি
সুতরাং আমরা বলতে পারি Treaties বলতে বোঝায় এমন চুক্তিকে যে চুক্তির মধ্যে থাকবে আইনগত বাধ্যবাধকতা।

Agreement
=========
এগ্রিমেন্ট বলতে বোঝায় এমন চুক্তিসমূহকে যখন চুক্তিসমূহ কিছুটা আনুষ্ঠানিক ভাবে উল্লেখ করা হয়।এগ্রিমেন্ট শব্দটি দ্বারা সাধারণত এ ধরনের চুক্তি কে বুঝানো হয়ে থাকে যা প্রকাশভঙ্গি দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে আনুষ্ঠানিক, পরিধি দিক থেকে সীমিত যার সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংখ্যা কম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ বিষয়াবলী- ০১ ০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি? উত্তরঃ ৮০টি;

বাংলাদেশ বিষয়াবলী- ০১      ০১। সংসদে সাংবাদিকদের আসন কতটি? উত্তরঃ ৮০টি; ০২। ১৪৪ ধারা কি? উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা। ০৩। তিতুমীর কে ছিলেন? উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর। ০৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তরঃ নরসিংদী; ০৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ? উত্তরঃ ময়মনসিংহ; ০৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন? উত্তরঃ The people’s Republic of Bangladesh. ০৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ৯০ ডিগ্রি পূর্ব দিকে। ০৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত? উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর। ০৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? উত্তরঃ দিনাজপুর। ১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। ১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত? উত্তরঃ ৭১১ কি.মি. ১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি? উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)। ১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত? উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট। ১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অব...

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষার কমন উপযোগী.............. 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান। 2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে। 3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন। 5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স। 6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA 7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি। 8. ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার । 9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি । 10. কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন। 11. আধুনিক কম্পিউটারের জনক কে ? চার্লস ব্যাবেজ । 12. HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার। 13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক । 14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি। 15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল...

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি।

একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিসিএস ক্যাডার ও ভার্সিটি। আমাদের চিটাগং ভার্সিটি থেকে বিসিএস হইছে ৩৮+ জন।  ধরলাম ৫০ করে ৫ বছরে হইবে ২৫০ বা ৩ শ ক্যাডার।  আর আমাদের ভার্সিটিতে ছাত্র-ছাত্রী আছে ২৬ হাজার। এখন প্রশ্ন এই ২৫+ হাজার বেকারের কি হবে।  এমন চিত্র প্রতিটি ভার্সিটিতে। লঞ্চ ডুবে ৩০ জনের মৃত্যু যেমন একজনের জীবিত উদ্ধার নাটকে সমাপ্ত হয়েছে।  ৩০ টা পরিবার যে পঙ্গু হয়ে গেছে, তার খবর রাখে কে। তেমনি এই বিসিএস নামক অভি-নন্দনের বন্যায় লক্ষ লক্ষ বেকারের জীবন অনিশ্চিত হয়ে গেছে।  একটা জাতি এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হতাশায় আর কর্মসংস্থানের অভাবে৷ আরে ভাই বিসিএস তো সরকারি দফতরের খালি পোস্ট পূরণ করে।  তাতে এতো উন্মাদনা দেখানোর কি আছে।  নতুন করে যদি ২/৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতো তাহলে দেশ এগাতো। জায়গায় জায়গায় ভার্সিটি করে একটি বেকার প্রজন্ম তৈরী করা হচ্ছে।  যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে একটি অনিশ্চিত জীবনের দিকে৷  কি নির্মম হতাশা গ্রাস করে তা বলা দুস্কর। আমার বন্ধুরা যারা নবম /দশম শ্রেণী তে ঝড়ে গেছে । তারা আজ সাকসেস কিছু না কিছু একটা করে৷  আমি এখনো বেকারত্ব...